ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর গুলশানে বহুতল আবাসিক ভবনে আগুন, আটকা পড়েছেন অনেকেই

আওরঙ্গজেব কামাল :
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানী ঢাকার গুলশান-২ নম্বরে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে ১২ তলা ভবনের সাততলায় আগুন লাগে। ভবনটির ১২ ও আটতলায় অনেকেই আটকা পড়েছেন বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সাততলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ৬টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন বলেন, ভবনটি আবাসিক। সাত তলায় আগুন লেগেছে। ১২ ও আটতলায় অনেকেই আটকা পড়েছেন বলে খবর পেয়েছি। তবে তাদের কোনো সমস্যা হবে না বলে জানান তিনি। এ বিষয়ে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে বলেন, সন্ধ্যা সাতটার দিকে গুলশান-২–এর ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১২ তলা ভবনে আগুন লাগে। আবাসিক ওই ভবনে অনেক পরিবারের বসবাস। আগুনে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এবিষয়ে গুলশান থানার পরিদর্শক (অপারেশন) আমিরুল ইসলাম বলেন, ভবন থেকে ধোঁয়া বেরোচ্ছে। ভবনের বিভিন্ন তলায় অনেকে আটকা পড়েছেন। তাঁদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজে ব্যস্ত ছিলেন ফায়ার সার্ভিস ও বিমান বাহীণীর কর্মীরা কর্মীরা। এছাড়া হেলিকাপ্টারে সাহায্যে পানি দেওয়া হচ্ছে। এ বিষয়ে স্থানীয়রা বলছেন ৩ ঘন্টা অতিবাহিত হলেও আগুন এখনো নেভেনি আরো বেড়ে ছলেছে। এখনো যারা আটকা পড়ে আছেন তাদের অবস্থা খুব খারাপ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।