কালীগঞ্জে চিনি ও ফিটকিরি মিশিয়ে খেজুর গুড় তৈরীর কারখানা থেকে বসির নামের একজনকে আটক করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামে অভিযান পরিচালনা করে ভেজাল গুড় পাটালি ১০৫ কেজি জব্দ করে ডিবি পুলিশ । পুলিশ জানায়, কালীগঞ্জের গোপালপুর গ্রামের বসির মন্ডল দীর্ঘদিন ধরে চিনি, হাইড্রোজ ও ফিটিকিরি মিশিয়ে ভেজাল গুড়ের কারখানা চালিয়ে আসছিলেন এমন খবরে অভিযান চালায় তারা। সেসময় হাতে নাতে গুড় তৈরীর সময় বসির মন্ডলকে আটক করা হয়। জব্দ করা হয় ১০৫ কেজি ভেজাল গুড়।ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি মইন উদ্দীন জানান, এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

