ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেক্স রিপোর্ট :
নভেম্বর ৭, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণকে দমিয়ে রাখতে পারবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্রের মোকাবিলা করা হবে।শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ‘সার্বভৌমত্ব’ র‌্যালির আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, দেশের ভেতরে ও বাইরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। অতীতেও এ দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো এবারও গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে।তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলন এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ বাংলাদেশের মানুষের ঐক্য ও সাহসের পরিচয় বহন করে। একইভাবে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানও জনগণের সম্মিলিত শক্তির বহিঃপ্রকাশ।তারেক রহমান বলেন, ৭ নভেম্বর জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে নতুন করে ধারণ করার দিন। আজকের এই র‌্যালি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়; বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অধিকার সুরক্ষার অঙ্গীকারের প্রতীক।সমাবেশে উপস্থিত হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘আপনারা কি আমাদের সঙ্গে আছেন?’ জবাবে উপস্থিত জনতা করতালি ও স্লোগানের মাধ্যমে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ ২০২৪ সালের ৫ আগস্ট গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশায় যে ঐতিহাসিক ভূমিকা রেখেছে, সেই অর্জনকে ধরে রাখতে হবে। কোনোভাবেই দেশে একতরফা নির্বাচন কিংবা গণতন্ত্রবিরোধী ব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে না।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, রাষ্ট্রীয় স্বাধীনতা এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। দেশের মানুষ অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে।

বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রী নিজেই স্লোগান ধরেন, ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।’ তাঁর সঙ্গে উপস্থিত নেতা-কর্মীরাও স্লোগানে অংশ নেন।

নয়াপল্টনে জনসমাগম

শনিবার দুপুর ১২টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা নয়াপল্টনে সমবেত হতে থাকেন। বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী অস্থায়ী মঞ্চে উপস্থিত হন।

দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতিতে কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে বাংলাদেশের লাল-সবুজ পতাকার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। বিভিন্ন রঙের ক্যাপ, গেঞ্জি ও ব্যানারে র‌্যালিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা।

র‌্যালিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

সমাবেশে বক্তব্য শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান পায়ে হেঁটে র‌্যালিতে যোগ দেন। এ সময় তিনি হাত নেড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁর সঙ্গে মন্ত্রিসভার সদস্যসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা র‌্যালিতে অংশ নেন।

বিকেল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছে সমাপনী বক্তব্য দেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার বিষয়গুলোই ছিল প্রধান আলোচ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।