ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কের সাংবাদিক নেতা ওসমান বায়কুশ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত

বিশেষ প্রতিনিধি :
অক্টোবর ১৮, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

তুরস্কের সাংবাদিক নেতা ওসমান বায়কুশ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত
আন্তর্জাতিক সাংবাদিকদের ঐক্য, অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার প্রত্যয়
নিজস্ব প্রতিবেদক: তুরস্কের ফেথিয়ে সাংবাদিক সমিতির (Fethiye Gazeteciler Derneği) সভাপতি, প্রতিবাদী সাংবাদিক ও সাংবাদিক নেতা ওসমান বায়কুশ (Osman Baykuş) ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের (World International Press Club) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
আন্তর্জাতিক সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা এবং বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সংগঠনটির এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তুরস্কের সাংবাদিক অঙ্গনে পরিচিত মুখ ওসমান বায়কুশের এ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
সংগঠনটির কার্যনির্বাহী বোর্ডের সভাপতি আওরঙ্গজেব কামাল (বাংলাদেশ) বলেন, “সাংবাদিকতা মানে শুধু সংবাদ সংগ্রহ কিংবা সংবাদ প্রকাশ করা নয়। সাংবাদিকতার মূল লক্ষ্য হলো সত্য তুলে ধরা, জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা এবং মানুষের কণ্ঠস্বরকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। তুরস্কের সাংবাদিক জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব ওসমান বায়কুশকে আমাদের সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে পেয়ে আমরা আনন্দিত। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও সহযোগিতার মাধ্যমে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব বিশ্বব্যাপী আরও পরিচিতি লাভ করবে বলে আমরা আশাবাদী।”
সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী বোর্ডের সাধারণ সম্পাদক মিয়ান ইশতিয়াক আলী (পাকিস্তান) বলেন, “আমরা বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য কাজ করছি। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানো আমাদের অন্যতম লক্ষ্য। আমরা আশা করি, তুরস্কের সাংবাদিক নেতা ওসমান বায়কুশ এ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং আমাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন।”
সংগঠনটির সহ-সভাপতি রাঙ্গা বান্দারানায়েকে (শ্রীলঙ্কা) বলেন, “বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক ঐক্যের বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, ওসমান বায়কুশ তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বিশ্ব সাংবাদিকতার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।”
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সমরেশ রায় (ভারত) বলেন, “বাংলাদেশের আওরঙ্গজেব কামালের নেতৃত্বে আমরা বিভিন্ন দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছি। সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা প্রতিষ্ঠা করাই আমাদের উদ্দেশ্য। ওসমান বায়কুশের অন্তর্ভুক্তি আমাদের এই উদ্যোগকে আরও শক্তিশালী করবে বলে আশা করছি।”
এদিকে, সংগঠনটির দপ্তর সম্পাদক আলহাজ্ব সোহাগ (সৌদি আরব) বলেন, “ওসমান বায়কুশের মতো একজন অভিজ্ঞ সাংবাদিক নেতাকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর অংশগ্রহণ সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং আন্তর্জাতিক সাংবাদিকদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি।”
ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ মনে করেন, বর্তমান বিশ্বে সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এ পরিস্থিতিতে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা, মতপ্রকাশের অধিকার এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
তাঁদের মতে, বিভিন্ন দেশের সাংবাদিক সংগঠন ও পেশাজীবীদের মধ্যে কার্যকর যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সাংবাদিকদের অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার পথ আরও সুগম হতে পারে।
ওসমান বায়কুশের নতুন দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের নেতৃত্ব আশাবাদ ব্যক্ত করেছে যে, আন্তর্জাতিক সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনটি ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। শ্রীলঙ্কা থেকে সংগঠনটির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন লাক্সমান মুথুথানথিরিগে, কে. কে. ধাম্মিকা, শিরোমি রত্নায়েকে, লাসান্থা রুহুনাগে এবং মিথুন জয়াবর্ধনা। নেপালের প্রতিনিধি হিসেবে রয়েছেন সুশীল আরিয়াল এবং বাংলাদেশ থেকে আনিস প্রধান,এ ছাড়া ইরানের অনুসন্ধানী সাংবাদিক হাসান আব্বাসি, মালয়েশিয়ার ফং তজে হং এবং কানাডার কিম বোলান, পল ভিয়ের ও মরিন গুগু সংগঠনটির আন্তর্জাতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

সংগঠনটির নেতৃত্ব জানিয়েছে, আন্তর্জাতিক যোগাযোগ, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক সংগঠন, প্রেসক্লাব ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।সংগঠনটির নেতৃত্ব জানিয়েছে, আন্তর্জাতিক যোগাযোগ, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক সংগঠন, প্রেসক্লাব ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্য প্রতিষ্ঠাই WIPC-এর লক্ষ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।