ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

মীর জেসান হোসেন তৃপ্তি :
অক্টোবর ৭, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সচিবালয়ে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সচিবালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করেন। এ সময় সামাজিক উন্নয়ন, সংগঠন এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রমসহ নানা বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় হয়।
সাক্ষাৎ শেষে আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ সংসদ সদস্য খায়রুল কবির খোকনের হাতে লায়ন্স ইন্টারন্যাশনালের একটি সার্টিফিকেট তুলে দেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে সমাজের কল্যাণে বিভিন্ন ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম আরও জোরদার করার বিষয়েও পারস্পরিক আলোচনা হয়। উভয়েই সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬-২০২৭ লায়ন বর্ষের চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান এবং জিইটি (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।
তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার অফিস সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক, সাংগঠনিক, মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
সচিবালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।