ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে  মোবাইল চুরি, আনসারের তৎপরতায় ফোন উদ্ধার—যুবক আটক

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে ঘটে যাওয়া এ ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ঘটনার পর দ্রুত তৎপর হয়ে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্যরা। এ ঘটনায় সোহেল রানা নামে এক যুবককে আটক করা হয়েছে।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলার বামুনগাঁও গ্রামের বাসিন্দা সোহেল রানা ওই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী মোসা. তানভীর নূর নুপুর তাঁর অসুস্থ সন্তানকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতে সন্তানের পাশে মহিলা ওয়ার্ডে অবস্থান করার সময় একপর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় তাঁর অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি চার্জে লাগানো ছিল।
ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, চার্জে লাগানো মোবাইল ফোনটি নেই। পরে তিনি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন এবং পাশের বেডে থাকা এক রোগীর স্বজনের কাছে বিষয়টি জানতে চান। তখন ওই ব্যক্তি জানান, একজন যুবক সেখানে এসে মোবাইল ফোনটি নিয়ে চলে যেতে দেখেছেন।
ঘটনার পরপরই হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্যদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে আনসার সদস্যরা দ্রুত হাসপাতালের বিভিন্ন অংশে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে সোহেল রানাকে শনাক্ত করে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা মোবাইল ফোনটি পরবর্তীতে ভুক্তভোগী তানভীর নূর নুপুরের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আনসার দলের এপিসি আবুল কালাম আজাদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আনসার সদস্যদের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পুরো স্বাস্থ্য কমপ্লেক্সে তল্লাশি চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাঁকে আটক করার পর তাঁর কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা পাপিয়া খাতুন বলেন, রাতে খবর পাওয়ার পর আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগী ও স্বজনদের ব্যক্তিগত মালামালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতালের মতো স্পর্শকাতর ও জনসমাগমপূর্ণ স্থানে এ ধরনের ঘটনা প্রতিরোধে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজির আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দিতে পারেননি।
ঘটনাটি নিয়ে আইনগতভাবে পরবর্তী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।