ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পল্লবীতে কিশোরকে মারধর ও টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি :
জুলাই ২, ২০২৬ ৬:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর পল্লবীর কালশী এলাকায় এক কিশোরকে মারধর এবং তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মোশারফ হোসেন অপু পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ১০ মিনিটে পল্লবীর কালশী মোড়, সেকশন-১২ এলাকায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় তাদের গতিরোধ করা হয়। এ সময় এক রিকশাচালকের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ১৪–১৫ জনের একটি দল ঘটনাস্থলে এসে তার ছেলে আফিফ হাসান কর্ণ (১৬)-কে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে।
এ সময় অভিযুক্তরা তার কাছে থাকা ৫ হাজার টাকা এবং একটি Oppo A5 Pro মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। মারধরের ঘটনায় তার ছেলে স্কুল ছাত্র আরিফ হোসেন আহত হয়েছে বলে দাবি করেন অভিযোগকারী।
এ বিষয়ে মোশারফ হোসেন অপু পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।