ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনা থেকে শেখ আব্দুল মজিদঃ
জুন ১২, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীতে গাজী রফিক ওরফে ঢাকাইয়া রফিক (৪৫) নামের এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর লবণচরা থানার অধীন মাথাভাঙার কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকের বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় বিএনপির কর্মী বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে এক দুর্বৃত্ত গাজী রফিকের তলপেটে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রফিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন। তিনি বলেন, এ ঘটনার পর অভিযুক্তকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তবে খোঁজ নিয়ে জনাযায়,নিহত রফিক বিএনপির কর্মী ছিলেন। তবে হত্যার কারন এখনো জানাযায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।