ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সম্প্রীতির বন্ধনে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেক্স রিপোর্ট :
মার্চ ২০, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে ঐক্য, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা। এই চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া)সহ দেশের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের প্রত্যাশাও ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে বয়ে আনবে প্রশান্তি ও সুখের বার্তা, যা সামগ্রিকভাবে সমাজে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।