ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় অসামাজিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রেফতার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
মার্চ ৮, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৮ মার্চ) ভোর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনে খবর পেয়ে কলাপাড়া থানার এসআই মোঃ হামিদুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালান। এসময় সলিমপুর এলাকায় মোঃ সোহাগ (৪৫) এর বসতঘর থেকে আপত্তিকর কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় ৪ জনকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন-মোঃ সোহাগ (৪৫), মোঃ আবু হানিফ (৪২), মোসাঃ তানিয়া (২৬) ও মোসাঃ মাহিনুর (৩৫)।কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পেনাল কোডের ২৯০ ধারায় মামলা দায়ের করা হয়েছে, এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।