ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব

ডেক্স রিপোর্ট :
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সারাদেশে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে বাহিনীটি। বুধবার রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র ও সেখানে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এসব তথ্য জানান।তিনি বলেন, দেশের মানুষ যাতে নিশ্চিন্তে তাদের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে র‌্যাব সকল প্রস্তুতি নিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী র‌্যাব গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে দায়িত্ব পালন করছে। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে দায়িত্ব পালন করবে র‌্যাব সদস্যরা।মহাপরিচালক জানান, বর্তমানে সারাদেশে র‌্যাবের প্রায় ৭০০টি টহল দল আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। এছাড়া, প্রতিটি ব্যাটালিয়ন ও ক্যাম্পে প্রয়োজনীয় সংখ্যক টহল দল স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে প্রস্তুত আছে। র‌্যাব সদর দপ্তরে ৩০টি টহল দল সেন্ট্রাল রিজার্ভ হিসেবে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।তিনি আরও জানান, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও কক্সবাজারে র‌্যাবের ডগ স্কোয়াড এবং র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের বম্ব ডিসপোজাল ইউনিট সাতটি জোনে বিভক্ত হয়ে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।প্রত্যেক নির্বাচনী আসনে সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা সদস্যরা তথ্য সংগ্রহে তৎপর রয়েছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, গুজব ও মিথ্যা তথ্য প্রতিরোধে সাইবার জগতেও নজরদারি জোরদার করা হয়েছে। দেশব্যাপী বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।তিনি জানান, রিটার্নিং অফিসারের চাহিদার প্রেক্ষিতে র‌্যাব অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। কোনো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ঝুঁকি দেখা দিলে রিটার্নিং অফিসারের নির্দেশনায় র‌্যাব তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে।র‌্যাব মহাপরিচালক শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সকল ভোটারকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানান।নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সহিংসতা বা কোনো অনিয়মের তথ্য নিকটবর্তী র‌্যাব টহল বা কার্যালয়ে জানাতে অনুরোধ জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।