ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা:
জুলাই ৩১, ২০২৫ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরিষপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। হাতিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ভোররাতে কালাম হাজীর বাড়িতে অভিযান চালায়। পরে সেখান থেকে আলাউদ্দিন বেদনকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা ১৫-২০ জন সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আলাউদ্দিন বেদন বেশ কিছুদিন ধরে জোড়খালী গ্রামে আত্মগোপনে ছিলেন। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ের জামাই। হাতিয়া থানার ওসি এ.কে.এম আজমল হুদা বলেন, আলাউদ্দিন বেদনকে নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা চলমান রয়েছে। প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই এতদিন আত্মগোপনে ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।