ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

হাসিনা আমাদের ওপর ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন : এনসিপি আহ্বায়ক নাহিদ

নিজস্ব সংবাদদাতা:
জুলাই ২৫, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্বৈরাচার শেখ হাসিনা আমাদের ওপর ফিটনেসবিহীন একটি রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন। এই প্রজন্মের ওপর ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন। আমরা নতুন প্রজন্মের কাছে এমন একটি ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে চাই না। গণ-অভ্যুত্থানে জীবন দিয়েছে তাদের জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই রাষ্ট্রের ফিটনেসও মেরামত করতে হবে বলেছেন,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ।শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে জুলাই পদযাত্রা শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, ‘এই রাষ্ট্র মেরামতের জন্যই এনসিপি গঠিত হয়েছে। আমরা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে একটি নতুন বন্দোবস্তের দেশ প্রতিষ্ঠা করতে চাই।মাইলস্টোন কলেজের নিহত-আহত শিক্ষার্থীদের স্মরণ করে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন কিছু দিন আগে মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীরা হতাহত হয়েছে। আমরা বলতে চাই এমন একটা দেশে আমরা বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে মানুষ এবং রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে দিয়ে গেছেন।মুজিববাদকে প্রতিরোধের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘মুজিববাদ একটি আদর্শের নাম। তাই এই আদর্শিক শক্তিকে শুধু আইনগতভাবে মোকাবেলা করলেই চলবে না। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলতে হবে। মুজিববাদ কেবল মুক্তিযুদ্ধ ও শেখ মুজিব না। মুজিববাদ হলো ফ্যাসিবাদ, গত ৫০ বছরের বিভাজনের রাজনীতি।মুজিববাদ হলো খুন, গুম, ধর্ষণ ও মানবাধিকার হরণের রাজনীতি। মুজিববাদ মানে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন বাকশাল কায়েমের রাজনীতি। মাফিয়াতন্ত্র ও লুটেরা অর্থনীতি হলো মুজিববাদের রাজনীতি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।