ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জলঢাকায় বাবা-মায়ের কবরের পাশে চির নিদ্রায় শিক্ষক মাহরীন

নিজস্ব সংবাদদাতা:
জুলাই ২২, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাবা-মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরী। উদারতার অনন্য নজির গড়ে নিজের জীবন দিয়ে অন্তত ২০ শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে গেছেন মাহরীন।মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার পর নিজের শিক্ষার্থীদের বাঁচাতে যান এই শিক্ষক। ২০ শিক্ষার্থীকে বাঁচাতে পারলেও মাহরীনের বেঁচে ফেরা হয়নি।উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা ভার্সনের কো-অর্ডিনেটর (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী) ছিলেন মাহরীন। সোমবার অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টায় তার মৃত্যু হয়। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে মরহুমার গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।মাহরীনের স্বামী মনসুর হেলাল জানান, তার স্ত্রী ইচ্ছা করলেই বাঁচতে পারত। কিন্তু সে তা না করে তার শিক্ষার্থীদের বাঁচাতে সেনাবাহিনীর সঙ্গে কাজ করে। শ্রেণিকক্ষের ভিতরে থেকে একের পর এক শিক্ষার্থীকে টেনে বের করতে থাকে। একপর্যায়ে অগ্নিদগ্ধ হয়ে সে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।