ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ ধাওয়া পাল্টা ধাওয়া শতাধিক

আওরঙ্গজেব কামাল :
জুলাই ২২, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

দিনভর সচিবালয়ের সামনে বিক্ষোভ ভাঙচুর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিবালয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলেসচিবালয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত কমপক্ষে ৮০ জন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এই ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত শিক্ষার্থীদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সামির নামের একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।আহত শিক্ষার্থীদের বেশ কয়েকজনের নাম জানা গেছে। তাঁরা হলেন, মো. হাসান, তানভীর, সাকিব, বেরাতুল, রিফাত, আবির মাহমুদ, তানভীর, রিফাত, বিজন, তামিম, ইমন, সিয়াম, মেহেদী, সাদমান, সামিরা, মারুফ, সাকিব, মাহিম, রোহান, হাসিব, সায়েম, জিদান, রায়হান, রোমান, প্রান্ত, মাহিদ অনতু, বিশাল, ইমরান, আহনাদ, মাহি নাঈম, সাফি, স্বাধীন, তাসিন, ইমরান, ধ্রুব, শান্ত, তামিম, তন্ময়, জিসান, আজাহার, শাহেদ খান, জিসান, পারভেজ, নাঈম, নিহান, নাফিজ, ইমাদ, শাহিন। এদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় আহত এক শিক্ষার্থীকে সরিয়ে নেওয়া হচ্ছে। মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের লাঠিপেটা করেন। ওই এলাকায় সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা যায়। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে। ঢাকা মেডিকেলে মেহবুব ইমন নামের এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, গতকাল সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক–শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনার পর গভীর রাতে হঠাৎ করে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। সে কারণেই শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সব কলেজের শিক্ষার্থীরা মিলে সচিবালয় ঘেরাও করেছিলেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ওপর হামলা চালান।সচিবালয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে
সচিবালয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। আজ মঙ্গলবার
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত ৭৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। আহত শিক্ষার্থীদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সামির নামের একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থীদের বেশ কয়েকজনের নাম জানা গেছে। তাঁরা হলেন, মো. হাসান, তানভীর, সাকিব, বেরাতুল, রিফাত, আবির মাহমুদ, তানভীর, রিফাত, বিজন, তামিম, ইমন, সিয়াম, মেহেদী, সাদমান, সামিরা, মারুফ, সাকিব, মাহিম, রোহান, হাসিব, সায়েম, জিদান, রায়হান, রোমান, প্রান্ত, মাহিদ অনতু, বিশাল, ইমরান, আহনাদ, মাহি নাঈম, সাফি, স্বাধীন, তাসিন, ইমরান, ধ্রুব, শান্ত, তামিম, তন্ময়, জিসান, আজাহার, শাহেদ খান, জিসান, পারভেজ, নাঈম, নিহান, নাফিজ, ইমাদ, শাহিন। এদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় আহত এক শিক্ষার্থীকে সরিয়ে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় আহত এক শিক্ষার্থীকে সরিয়ে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়েছবি: সাজিদ হোসেন।আজ বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের লাঠিপেটা করেন। ওই এলাকায় সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা যায়। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে।ঢাকা মেডিকেলে মেহবুব ইমন নামের এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, গতকাল সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক–শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনার পর গভীর রাতে হঠাৎ করে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। সে কারণেই শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সব কলেজের শিক্ষার্থীরা মিলে সচিবালয় ঘেরাও করেছিলেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ওপর হামলা চালান। বিক্ষোভকারী এক শিক্ষার্থীকে মারধর করেন পুলিশ সদস্যরা। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়েবিক্ষোভকারী এক শিক্ষার্থীকে মারধর করেন পুলিশ সদস্যরা। এর আগে বিকেল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এরপর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।এর আগে বেলা আড়াইটার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাঁরা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ ইত্যাদি স্লোগান দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।