ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জলঢাকায় এক তরুনের কারনে ধর্ষণের হাত থেকে রক্ষা পেল তরুণী

Link Copied!

নীলফামারীর জলঢাকায় এক তরুণী ধর্ষণের হাত থেকে রক্ষা পেলেন স্থানীয় এক তরুনের তাৎক্ষণিক সাহসী উদ্যোগে। ঘটনাটি রবিবার উপজেলার তিস্তা সেচ ক্যানেলের পাড় নামক স্থানে। এঘটনায় ভুক্তভোগী তরুণী ইশরাত জাহান তার বন্ধু পলাশের সঙ্গে তিস্তা সেচ ক্যানেল এলাকায় ঘুরতে এসেছিলেন । জানাযায়, তারা দুজন দু ধর্মের। তাদের মধ্যে পলাশ হিন্দু ধর্মাবলম্বী এবং ইশরাত জাহান মুসলিম ধর্মের । তারা তিস্তা সেচ ক্যানেল এলাকায় ঘুরার সময় কিছু বখাটে ছেলে তাদের আটক করে অর্থ দাবি করে। তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ইসরাতকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় জামায়াত কর্মী মনিরুজ্জামান মিঠু। মিঠুর বাসা উপজেলা অনির্বান স্কুলের পিছনে। তার উপস্থিতি টের পেয়ে বখাটেরা তরুণী কে রেখে পালিয়ে যায়। পরে মিঠু তরুণী কে উদ্ধার করে তার নিজ বাসায় নিয়ে যান এবং নিরাপদ আশ্রয়ের জন্য তাকে তার স্ত্রীর কাছে রাখেন। পরদিন বুধবার বিকালে জুতা ব্যবসায়ি বাবার মেয়েটিকে স্ব সম্মানে তার বাবার হাতে তুলে দেন। তবে এ ঘটনায় মেয়ের বন্ধু পলাশ সহ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থানায় দায়ের করেননি। এদিকে এ ঘটনার পর থেকেই কিছু স্বার্থান্বেষী মহল মিঠুর বিরুদ্ধে অপপ্রচার সহ তার সম্মানহানি করার চেষ্টা করছে। যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।এ বিষয়ে মিঠু বলেন, “মানবতার দিক বিবেচনায় আমি যা করেছি, তা দেশের একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব মনে করেই করেছি। এখন আমাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হেয় করার চেষ্টা চলছে। স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।