ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন ক্রিকেটাররা

ডেক্স রিপোর্ট :
জুলাই ১৭, ২০২৫ ২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

অনেক চেষ্টার পর বাংলাদেশ ক্রিকেটটা এবার ঘুরে দাঁড়িয়েছে। সিরিজ জয়ের মাধ্যমে তা প্রমাণ করলো।শ্রীলংকা সফরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে গেলেও পরে টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।শ্রীলংকায় ঐতিহাসিক এই সিরিজ জয় জুলাই অভ্যুত্থানের শহীদদের উৎসর্গ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। তিনি বলেছেন, আমরা এই সিরিজ জয় শহীদদের উদ্দেশে উৎসর্গ করতে চাই।
এদিকে সিরিজ জয়ের পর পুরো দলের প্রশংসা করে লিটন যোগ করেন, এই সিরিজে আমাদের দল যেভাবে খেলেছে, তাতে আমি খুব খুশি। প্রত্যেকে তাদের দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেছে। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে আমরা প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারিনি। তবে এই সিরিজে আমরা আমাদের সেরাটা দিতে পেরেছি। আজ আমরা যদি টস জিততাম তাহলে আমি প্রথমে ব্যাট করতাম, কারণ আমাদের বোলিং আক্রমণ অনেক ভালো।শ্রীলংকার মাঠে সিরিজ জয় প্রসঙ্গে লিটন বলেন, আমার মনে হয় এটি বাংলাদেশের জন্য বড় অর্জন। এই জয় আমাদের ক্রিকেট এবং নতুন প্রজন্মকে আরও উন্নত করবে। আমাদের আরও বড় স্বপ্ন আছে এবং এই সিরিজ জয় সেই স্বপ্ন পূরণে আমাদের সাহায্য করবে।মেহেদি হাসান মিরাজের পরিবর্তে আজ শেখ মেহেদিকে খেলানো প্রসঙ্গে লিটন বলেন, আমার বিশ্বাস ছিল এই উইকেট মেহেদির জন্য উপযুক্ত, তাই তাকে খেলানো হয়েছে। মিরাজও ভালো খেলোয়াড়। তবে এই উইকেটে মেহেদিকে আমার সেরা মনে হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।