ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির উপর হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা:
জুলাই ১৬, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর শাখার উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। এসময় জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর গোপালগঞ্জে হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশের সব জেলা ও মহানগরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচির ঘোষণা দেন।বিবৃতিতে তিনি বলেন, আজ গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে স্বৈরাচার ও তার দোসর, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়েছে। তারা এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে গাড়িতে ও অবস্থানস্থল এসপির কার্যালয়েও হামলা চালায়। এ ঘটনায় বহু নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন।তিনি আরও বলেন, অগ্নিসংযোগ ও ব্যাপক নৈরাজ্যের মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করা হয়েছে। এ ঘটনায় জাতি গভীরভাবে উদ্বিগ্ন। এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমরা বৃহস্পতিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানাচ্ছি।বিবৃতিতে গোলাম পরওয়ার সকল জেলা ও মহানগর জামায়াতের নেতাকর্মীদের আগামীকাল বৃহস্পতিবার যথাসময়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলে দমন-পীড়নের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ার আহ্বান জানান তিনি।তিনি বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় জনগণ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।