ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশী পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না: সিইসি

নিজস্ব সংবাদদাতা:
জুলাই ৮, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

গত তিনটি নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে বা অবাধ ও সুষ্ঠু’ বলে বৈধতা দিয়েছে এমন বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে বা বিদেশি পর্যবেক্ষকদের অনুমোদন দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এসব কথা বলেন।সিইসি আরও বলেন, ‘আমরা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য চিঠি দিয়েছি। আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে, যাদের অতীতে নির্বাচন পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা রয়েছে। তবে গত তিন নির্বাচন ভালো হয়েছে বলে যেসব বিদেশি পর্যবেক্ষক সার্টিফিকেট দিয়েছে, তাদের আমরা নেব না।সিইসি বলেন, ‘তারা নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছে। আমরা প্রস্তুতি জানিয়েছি। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগের বিষয়ে তাদের জানানো হয়েছে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন হবে আশা তাদের।কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়ে কথা হয়েছে বলে জানিয়ে সিইসি বলেন, ‘তারা এসব ইস্যু নিয়ে আমাদের সাজেশন দেবেন তারা।সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের উদ্যোগের কথা শুনে কানাডা সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানান সিইসি। তিনি বলেন, কানাডা আমাদের সহযোগিতা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।