ঢাকাসোমবার , ৯ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স কাবের শীতবস্ত্র বিতরণ

Link Copied!

প্রতি বছরের ন্যয় এ বছরও সদর উপজেলার গড়েয়ায় “নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স কাব”র পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার বিকালে গড়েয়া গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স কাবের আয়োজনে ও সংগঠনের সদস্য রুহুল আমিন, আজমাইন নিশান, আসাদ চৌধুরীর পক্ষ থেকে, স্থানীয় উজ্জল ইসলাম, নসিব হাসানের তত্ত্বাবধানে আশপাশের এলাকার ৩শতাধিক অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন সাবেক ইউপি সদস্য আমিনুর রহমান, বিশিষ্ট সমাজসেবক জাকিউর রহমান, কসরুল ইসলাম, আশরাফুল ইসলাম, এরশাদুল লাবু, মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স কাব ও রুহুল আমিন, আজমাইন নিশান, আসাদ চৌধুরীর কল্যাণে দোয়া পরিচালনা করেন বোর্ড স্কুল মসজিদের ইমাম মোঃ খাদেমুল ইসলাম। উল্লেখ্য, “নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স কাব”র হয়ে রুহুল আমিন, আজমাইন নিশান, আসাদ চৌধুরীর পক্ষ থেকে এ বছর শীতবস্ত্র বিতরণ করা হলো। এর আগেও সংগঠনের পক্ষ থেকে করোনাকালীন সময়ে গরীব ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সাবান, পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি, ঈদ উপহার সহ অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য বই, খাতা, কলম ও নগদ অর্থ প্রদান চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।