ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ

ডেস্ক রিপোর্ট :
জুলাই ৫, ২০২৫ ৮:২০ পূর্বাহ্ণ
Link Copied!

‘আমরা নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সরকার যখনই তারিখ ঘোষণা করবে, তখনই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সে অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেছেন,ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার সকালে বান্দরবান জেলা মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মডেল মসজিদ সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। মানুষ মসজিদমুখী হলে অপরাধপ্রবণতা কমে। কোরআন শরিফেও বলা আছে, নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে।এর আগে মেঘলা পর্যটন এলাকার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন করেন ধর্ম উপদেষ্টা।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল হক ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সেলিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।