ঢাকাশুক্রবার , ৪ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ২

হবিগঞ্জ প্রতিনিধি :
জুলাই ৪, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুরে ৩০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫ টায় র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বরে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেন। ধৃত আসামিরা হলো, ভোলা জেলার দৌলতখান উপজেলার চরসবি গ্রামের মৃত নূরুল ইসলাম এর পুত্র মো: হান্নান (৩৮) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের মো: সেলিম মিয়ার পুত্র মো: জামাল মিয়া (২৭)।র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।