ঢাকাসোমবার , ৯ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে শিক্ষকের বসতঘর থেকে সরকারি ত্রানের টিন উদ্ধার॥

Link Copied!

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুলের উন্নয়ন কাজের জন্য দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ত্রানের ঢেউটিন শিক্ষকের বসতঘর থেকে উদ্ধার করেছে স্থানীয়রা ।গতকাল দুপুরে উপজেলার চন্ডিপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেনের বসতঘর থেকে সরকারের দেয়া ত্রানের দুই বান টিন উদ্ধার করে তারা। বিষয়টি সর্বত্র ছড়িয়ে পড়লে তড়িঘড়ি করে উদ্ধারকৃত ঢেউটিন স্কুলে ফেরত নিয়ে আসেন প্রধান শিক্ষক মমিনুল হক।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে চন্ডিপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়কে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সরকারী বরাদ্ধকৃত ঢেউটিন প্রদান করেন। পরে কাজ না করে প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে না জানিয়ে কৌশলে তার সহকারী শিক্ষক ইমাম হোসেনের কাছে ওই ঢেউটিন বিক্রি করে দেয়।অভিযুক্ত শিক্ষক মোঃ ইমাম হোসেন জানান, প্রধান শিক্ষকের পরামর্শক্রমে ঢেউটিনগুলি বাড়িতে নিয়েছিলাম। সমস্যা হওয়ার কারনে আবার বিদ্যালয়কে ফেরত দিয়ে দিয়েছি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক জানান, ঢেউটিনগুলি বিদ্যালয়ের কোন কাজে ব্যবহৃত না হওয়ায় সহকারী শিক্ষক ইমাম হোসেনের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তবে কমিটির মিটিংয়ে বিষয়টি আলোচনা করেননি তিনি।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সামছুল ইসলাম সুমন জানান, বিষয়টি আমি জানিনা। তবে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকের কাছে ঢেউটিনগুলি বিক্রি করা ঠিক হয়নি।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোনাজের রশিদ এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজী হননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উম্মে হাবীবা মীরা বলেন সরকারী ঢেউটিন বিক্রি সম্পুর্ন বেআইনী। এঘটনায় যারা জড়িত বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওযা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।