ঢাকাশুক্রবার , ২০ জুন ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের পূর্বে গণহত্যাকারী শেখ হাসিনার বিচার করতে হবে -রাশেদ প্রধান

মোছাঃ আছমা আক্তার আখি পঞ্চগড় :
জুন ২০, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক জেলাগুলোতে প্রচারণা শুরু করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা।

নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় মৌলিক সংস্কার করতে হবে, গণহত্যাকারী শেখ হাসিনার বিচার করতে হবে। দল হিসেবে সন্ত্রাসী আর রাজনৈতিক অশুভ শক্তি আওয়ামী লীগের বিচার করতে হবে। এবং সর্বোপরি ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ রুখে দিতে হবে। নতুবা আমরা আগের মত একটি গতানুগতিক পাতানো নির্বাচন দেখতে পাবো। বিগত তিনটি জাতীয় নির্বাচনের ফলাফল আওয়ামী লীগ এবং ভারতথেকে পূর্ব নির্ধারিত ছিল।

তাই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন হতে ভোট দিতে পারেনি জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি বেছে নিতে মুখিয়ে আছে।

এই কারণে উৎসবমুখর নির্বাচন প্রয়োজন প্রয়োজন লেভেল প্লেয়িং ফিল্ড।আজ শুক্রবার ২০ জুলাই দুপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দলীয় কার্যালয়ে পঞ্চগড় জেলার সাংবাদিকদের সম্মানে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সহ-সভাপতি দলীয় মুখপাত্র ও প্রধান অথিতি রাশেদ প্রধান বক্তব্যে এসব বলেন।


এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো:আনসার আলী,সহ-সভাপতি কামরুজ্জামান নয়ন,সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, যুব জাগপার সভাপতি কামরুজ্জামান কুয়েত,জাগপা ছাত্রলীগ জেলা সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখ পাত্র রাশেদ প্রধান আরো বলেন আমি বিশ্বাস করি আমাদের সমাজে চারটি পেশার মানুষের নিরপেক্ষ হওয়া খুবই প্রয়োজন।

চিকিৎসক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচারক।মানবদেহের রোগের জন্য যেমন ভালো চিকিৎসক প্রয়োজন। সমাজের রোগ নির্ধারণ এবং নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার জন্য তেমনি সাংবাদিক প্রয়োজন। আর অন্যায় প্রতিরোধ ও বিচারের জন্য প্রয়োজন ভালো আইন-শৃঙ্খলা বাহিনী আর বিচারক। সমাজ আপনাদের কাছে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশে নিরপেক্ষ এবং প্রকৃত সংবাদ প্রকাশ আশা করে।ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।