ঢাকাবুধবার , ৪ জুন ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

হামজা -সোহেলের গোলে দুর্দান্ত জয় বাংলাদেশের

নিজস্ব সংবাদদাতা:
জুন ৪, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

বর্তমানে বাংলাদেশ ফুটবলে যেন ঘুরে দাঁড়িয়েছে। আর এর মুলে রয়েছে হামজা চৌধুরী। তার আগমনে দেশের ফুটবলে নতুন এক প্রাণচাঞ্চল্য ফিরেছে, তৈরি হয়েছে আলোড়ন। বুধবার সেই হামজা চৌধুরী প্রথমবারের মতো দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন। আর অভিষেক ম্যাচেই নজরকাড়া পারফরম্যান্সে জয় এনে দিলেন বাংলাদেশকে। ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই গোল করে নিজের অভিষেক রাঙান হামজা চৌধুরী। এই গোলে স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শকের উচ্ছ্বাসে মুহূর্তেই উৎসবে রূপ নেয় পুরো পরিবেশ। দ্বিতীয়ার্ধে সোহেল রানার এক দুর্দান্ত গোল ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয় নিশ্চিত করে। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয়ী হয় জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। ম্যাচের ষষ্ঠ মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়া কর্নার কিক থেকে ভেসে আসা বলটি হেড দেন হামজা। আর তাতেই গোলের দেখা পায় লাল-সবুজের দল।এটাই ছিল হামজার ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ ও দেশের মাটিতে প্রথম। স্টেডিয়ামজুড়ে তখন রব ওঠে “বাংলাদেশ, বাংলাদেশ”। বাংলাদেশ আরও কয়েকবার গোলের সুযোগ পেলেও ভুটানের গোলরক্ষক জিয়েলশেন জাংপোর দুর্দান্ত সেভে বেঁচে যায় প্রতিপক্ষ। ফাহমিদুল, জামাল ও শেখ মোরসালিনের শটগুলো লক্ষ্যভ্রষ্ট কিংবা ঠেকিয়ে দেন গোলরক্ষক। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই প্রতিরোধ ভেঙে দেন মিডফিল্ডার সোহেল রানা। ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ে দুর্দান্ত শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ভুটানের গোলরক্ষক শুধু ডানদিকে ঝাঁপিয়ে পড়ে হতাশাই বাড়িয়েছেন। ভুটান অবশ্য চেষ্টা করেছে ব্যবধান কমাতে। ৭৩ ও ৭৭ মিনিটে দু’বার সুযোগ পেয়েও বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমার দৃঢ়তায় সফল হয়নি। যোগ করা সময়ে আরেকটি দারুণ সেভ করে ম্যাচ নিশ্চিত করেন মিতুল। একদম শেষ মুহূর্তে জিগমে নামগিয়ালের একক প্রচেষ্টা থামিয়ে দেন তিনি। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।