ঢাকাবুধবার , ৪ জুন ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আরসিবির জয়োৎসবে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু আহত অর্ধশতাধিক

ডেস্ক রিপোর্ট :
জুন ৪, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আইপিএল ট্রফি জয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো বেঙ্গালুরুতে। দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর প্রথমবারের মতো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) দলের জয়ের উদ্‌যাপনে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। ঘটনাটি ঘটেছে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে। খবর এনডিটিভির।ঘটনার সূত্রপাত হয় কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে, যেখানে লাখো মানুষ জড়ো হন আরসিবির প্রথম আইপিএল ট্রফি জয় উদ্‌যাপন করতে। অতিরিক্ত ভিড় ও অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থার কারণে হঠাৎ করে বিশৃঙ্খলা শুরু হয়। একপর্যায়ে হুড়োহুড়ি এবং ঠেলাঠেলিতে পদদলিত হয়ে অনেকে আহত হন, যাদের মধ্যে ১১ জনের মৃত্যু ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিপুল জনসমাগমের বিপরীতে পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী ছিল না। অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন, তাদের উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে পাঠানো হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুলিশ আহত ও অচেতন মানুষদের কোলে তুলে নিয়ে যাচ্ছে। কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার সাংবাদিকদের জানান, ‘আমরা ৫ হাজার মানুষের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু তার চেয়ে অনেক বেশি লোক জড়ো হন। আমরা তরুণদের ওপর লাঠি চালাতে পারি না। ভিড় আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এজন্য আমরা দুঃখিত। পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকেই তারা জনতাকে নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করেছে। কিন্তু মানুষের ঢল এতটাই প্রবল ছিল যে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।