ঢাকাবুধবার , ৪ জুন ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঈদে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদদাতা:
জুন ৪, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন জানিয়েছেন,স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী । তিনি বুধবার রাজধানীর উত্তর শাহজাহানপুর গবাদিপশুর হাট পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘ঈদের সময় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও উত্তর শাহজাহানপুর পশুর হাট পরিদর্শনের পর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি বলেন, ‘ঈদযাত্রাকে নিরাপদ ও অবাধ করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।মহাখালী বাস স্ট্যান্ডে তিনি বলেন, ‘পরিবহণ খাতের মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে ঈদযাত্রাকে নিরাপদ ও আরামদায়ক করার জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সশস্ত্র বাহিনী সদস্যরা পুলিশ, আনসার ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মিলে সড়ক ও মহাসড়কে জোরদার পাহারা দেবেন যাতে নিরাপত্তা নিশ্চিত হয় এবং ডাকাতি ও ছিনতাইয়ের কোনো ঘটনা না ঘটে।তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যারা মটরসাইকেলে তিনজন যাত্রী বহন করবে বা হেলমেট পরবে না তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে। জাহাঙ্গীর আলম আরো বলেন, বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় বা অতিরিক্ত যাত্রী পরিবহন কোনোটাই ছাড় দেয়া হবে না। মালিক-শ্রমিকরাও এই নির্দেশনার যথাযথ বাস্তবায়নে সহযোগিতা করবেন। মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অন্যথায় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি এর আগে বলেন,আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জীবনের ঝুঁকি নিয়ে কেউ যাতে ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কেউ ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে। ছাদে ভ্রমণ কোনোভাবেই মেনে নেয়া হবে না। ট্রেনের ছাদে ভ্রমণের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে রেলওয়ের টিকিটের কালোবাজারি প্রায় নেই বললেই চলে।স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘রেলওয়ের টিকিট কালোবাজারির অভিযোগ প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।তবে কোথাও কালোবাজারি থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জাহাঙ্গীর।তিনি জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।তিনি বলেন, ‘যাত্রীদের কোনো ভোগান্তি হবে না। এখন পর্যন্ত কমলাপুর রেলস্টেশন থেকে ৩১টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে চার-পাঁচটি ট্রেন মাত্র পাঁচ থেকে ছয় মিনিট দেরিতে ছেড়েছে।তিনি আরও জানান, আজকের মধ্যে আরও ৩৫টি ট্রেন কমলাপুর স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।