ঢাকামঙ্গলবার , ৩ জুন ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পাচার হওয়া টাকা ফেরত আনা সহজ নয়: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট :
জুন ৩, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনা কিন্তু সহজ নয়’এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, “বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে কাজ হচ্ছে। এগুলো ট্রেস করা হচ্ছে। সময় লাগবে, তবুও প্রোগ্রেস হচ্ছে। আমরা বলেছি এক বা আধা-বছর লাগতে পারে, সেই প্রসেস শুরু হয়েছে, এটা সত্য। মঙ্গলবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে বাজেটে কী আছে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, “পাচার হওয়া কালো টাকা দেশে আনার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে কাজ হচ্ছে। পাচার হওয়া টাকা ফেরত আনা কিন্তু সহজ না। যারা টাকা পাচার করে তারা খুব বুদ্ধিমান লোক, লেয়ারিং করে করে টাকা পাচার করে, এমন না যে ধপ করে টাকা পাঠিয়ে দিলাম। আপনি কোথায় টাকা পাঠাবেন সেটা কিন্তু সরাসরি যায় না, ঘুরে ঘুরে যায়। এগুলো ট্রেস করা হচ্ছে। সময় লাগবে, তবুও প্রোগ্রেস হচ্ছে। তিনি বলেন, “নাইজেরিয়াতে ২০ বছর লেগেছে। আমরা বলেছি এক-আধা বছর লাগতে পারে, সেই প্রসেস শুরু হয়েছে, এটা সত্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।