যারা না বুঝে সরকারের সমালোচনা করছে, তাদের মানসিক সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।ফৌজদারি কার্যবিধি সংশোধিত অধ্যাদেশের খসড়ার নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় কর্তাব্যক্তিরা জানায়, ফৌজদারি কার্যবিধিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলো যেভাবে একমত পোষণ করবে, সেভাবেই সংস্কার করা হবে। আগস্টের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সংস্কার শেষ হবে।শেখ হাসিনার বিচার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘তার বিরুদ্ধে এখন যেহেতু আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে, তাই এখন আবার ইন্টারপোলের কাছে তাকে গ্রেপ্তার প্রসঙ্গে কথা বলবে আইন মন্ত্রণালয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

