ঢাকাসোমবার , ২ জুন ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের সদস্য মেশকাত গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা:
জুন ২, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের সক্রিয় সদস্য মো. মেশকাত হোসেন বাক্কাকে (৩৬) গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)’র সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এত বলা হয়, রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন নোবেল কেয়ার হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মেশকাত আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের সদস্য ও নওগাঁ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন রমনা পার্কের ভিতরে রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার মাধ্যমে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রীয় কাজে বাধাদানের জন্য ষড়যন্ত্রমূলক মিটিং করার ঘটনায় রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত মেশকাত এই মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি। গ্রেফতারকৃত মেশকাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।