ঢাকাশুক্রবার , ২৩ মে ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী

মোঃ শাহাদাত মোল্লাঃ
মে ২৩, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

দেশ বরেণ্য সাংবাদিকদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকাল ৩টায় রাজধানীর মিরপুরে দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় জাতিয় দৈনিক মাতৃজগত পরিবারের জন্য দোয়া কামনা করে বলেন,সাংবাদিকদের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে। সাংবাদিকদের সরকারী ভাবে ভাতার প্রদানের ব্যবস্থা করতে  হবে। এছাড়া সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি এ সময় বলেন, সাংবাদিকদের জন্য সুরক্ষা আইনের বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে ছিলেন ট্রাফিক পুলিশের মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌস। তিনি এ সময় বলেন,সাংবাদিকদের সংবাদ

সংগ্রেহের সময় নিরাপত্তার প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহা-সচিব ও দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক তালুকদার রুমি। তিনি এ সময় বলেন,দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সাংবাদিকদের  স্বাধীন সাংবাদিকতার সুযোগ করে দিতে হবে । তিনি আরো বলেন দেশে এখনো আওয়ামীলীগের দোসরা নানা বিধ চক্রান্ত করছে,তাদের প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন। তিনি এ সময় বলেন,আমরা সাংবাদিকদের উন্নয়নের কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জাতীয়  দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি এ সময় বলেন, যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সে তার মত করে গণমাধ্যমকে ব্যবহার করেন। এটা আর হতে দেওয়া হবে না। এ সময় আরো বক্তব্য রাখেন, মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমন। তিনি এ সময় বলেন,সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশ করতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,জুলাই এক্টিভিস্ট ফোরামের কেন্দ্রীয় সম্পাদক শিরিন চৌধুরী, দৈনিক জনজাগরণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম,দৈনিক ক্রাইম সংবাদের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাত মোল্লা, সাংবাদিক মাসুম বিল্লাহ,সুমন খান,বশির আহম্মেদ, মোঃ জুয়েল,মোঃ আঃ মালেক, মোঃ ফোরকান মোল্লা,মোঃ বাদশা,মোঃ সরোয়ার,মোঃ মাহাবুব,মোঃ নুরুল হক,মোঃ সুলতান,মোঃ মুন্না,মোঃ রাজিব,মোঃ মহাসিন,মোঃ রাতুল,শামিম আক্তার,মোঃ রাজিব শিকদার,মোঃ শামসুর রহমান প্রমূখ। এ সময় সভাপতি তার সমপনী বক্তব্যে বলেন,দৈনিক মাতৃজগত পত্রিকা কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি। আপনারা আমাদের পাশে থাকলে অবশ্যই দৈনিক মাতৃজগত পত্রিকা একটি আদর্শ নিরেপেক্ষ দৈনিকে পরিনত করবো। সন্ধ্যার পরে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।