ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় যুদ্ধ উন্মাদনা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে, বামপন্থী দলসমূহের আহবানে, শান্তি -সম্প্রীতি মিছিল।

Link Copied!

মঙ্গলবার , ঠিক বিকেল ৫ঃ১৫ মিনিটে, ধর্মতলা লেলিন মূর্তির সামনে থেকে শিয়ালদা পর্যন্ত, বামপন্থী দলগুলির আহবানে, শান্তি সম্প্রীতি মিছিল করলেন।

এই মিছিলের প্রথম ভাগে ছিলেন কমরেড বিমান বসু, কমরেড সূর্যকান্ত মিশ্র, কমরেড মহম্মদ সেলিম, কমরেড রবীন দেব , কমরেড মিনাক্ষী গোস্বামী সহ অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ।

আজকের মিছিলে যে সকল দলগুলি অংশগ্রহণ করেছিলেন, তাহাদের মধ্যে ছিল সিপিআইএম, সিপিআই, আরএসপি, এআইএফবি, সি পি আই (এম এল), এম এফ বি, এস ইউ সি আই, ওয়াকারর্স পার্টি, বলসেভিক পার্টি সহ অন্যান্য।

মিছিলে কয়েকশো বিভিন্ন দলের সদস্য অংশগ্রহণ করেন এবং পায়ে পা মেলান, স্লোগানের মধ্য দিয়ে একটা কথায় উঠে আসে অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক।

তারা বলেন পাক মদত পুস্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ উন্মাদনা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ,শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে আমাদের এই মিছিল।

কাশ্মীরে সন্ত্রাসবাদী জঙ্গিদের প্রাণঘাতী হামলার বিরুদ্ধে ধর্ম জাতি নির্বিশেষে সবাইকে এক হতে বলেন।।

অবিলম্বে পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান,

জীবনের সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে নিতে বিদ্বেষ সৃষ্টি নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন,

সন্ত্রাসবাদ ও যুদ্ধ ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

অবিকলম্বে কেন্দ্রীয় সরকার কে যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা নিতে হবে, আমরা চাই না এই সন্ত্রাসবাদ, আমরা চাই শান্তি,

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা পশ্চিমবঙ্গ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।