ঢাকাবৃহস্পতিবার , ৮ মে ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলের তৈরি ২৫ ভারতীয় ড্রোন’ ভূপাতিতের দাবি পাকিস্তান সেনাবাহিনীর

ডেস্ক রিপোর্ট :
মে ৮, ২০২৫ ৯:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

সফট-কিল (কারিগরিভাবে) এবং হার্ড-কিল (অস্ত্রের মাধ্যমে) পদ্ধতিতে এখন পর্যন্ত ২৫টি ইসরায়েলে তৈরি হেরোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী।দেশটির সেনাবাহিনীর জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ভারতীয় ড্রোনের অনুপ্রবেশের আরও কতগুলো প্রচেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে। পাকিস্তানের ধ্বংস করা এসব ড্রোনের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে।এই বিবৃতির কয়েক ঘণ্টা আগে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত সাত ও আটই মে রাত থেকে ভারত ড্রোনের সাহায্যে অনুপ্রবেশের চেষ্টা করলে ১২টি ড্রোন ভূপাতিত করা হয়। আরও ড্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আইএসপিআর তাদের সর্বশেষ বিবৃতিতে বলেছে, পাকিস্তান ভারতের বিমান ও ড্রোন ধ্বংস করার পর তারা (ভারত) ইসরায়েলি তৈরি হেরোপ ড্রোন দিয়ে পাকিস্তানে আক্রমণ করছে যা ভারতের উদ্বেগ এবং আতঙ্কের লক্ষণ। এদিকে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে প্রতি রাতেই কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলছে।এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে ভারত। পাকিস্তানও জানিয়েছে, তারা সিমলা চুক্তিসহ ভারতের সঙ্গে সব চুক্তি সাসপেন্ড করছে। তারপর থেকেই জম্মু ও কাশ্মীর ও লাদাখে প্রতিরাতে গুলির লড়াই চলছে।কাশ্মীর থেকে ডিডাব্লিউর সাংবাদিক জানিয়েছেন, প্রতিদিন রাত ১২টার পর গুলি চলছে। ভোরে থেমে যাচ্ছে। তবে শুধু গুলিই চলেছে। তিনি জানান, সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করছে ভারত। ব্যাপক মুভমেন্ট হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।