ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

আওরঙ্গজেব কামাল :
মে ৬, ২০২৫ ৪:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল। দেখে মনে হচ্ছে এ যেন গোটা ঢাকা নেতা কর্মীরা ঘিরে রেখেছেন।ইতমধ্যে চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) আজ মঙ্গলবার সকাল সাড়ে পৌনে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে অভ্যর্থনা জানাতে পতাকা হাতে রাজধানীর বিমানবন্দর সড়কে অবস্থান নিয়েছেন দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। হয়তো কিছুক্ষনের মধ্যে তিনি দেশের মাটিতে পা রাখবেন। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে খালেদা জিয়াকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সের। খালেদা জিয়ার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিঁথি তার সঙ্গে রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা বাইরের সড়কে জড়ো হয়েছেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একইসঙ্গে খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় ট্রাফিক পুলিশেরও ব্যাপক তৎপরতা দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ভোর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করে দলটির নেতাকর্মীরা। তাদের কারো হাতে রয়েছে প্লেকার্ড সম্বলিত শুভেচ্ছা বার্তা, দলীয় পতাকা এবং ব্যানার। বিমানবন্দরের সামনের সড়ক সকাল ৮টার আগেই নেতা-কর্মীদের পদচারণায় ভরে উঠেছে। জানা গেছে, বিমানবন্দরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির নেতারা। এ ছাড়া বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে নেতাকর্মীদের সড়কে ভিড় না করে ফুটপাতে অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। একইসঙ্গে কেউ যাতে সড়কে নামতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেছেন তিনি।এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান লন্ডনের কিংস্টনের বাসা থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে হিথরো বিমানবন্দরে যান। এরপর সেখানে তাকে বিদায় জানান। এ ছাড়া দলীয় চেয়ারপারসনকে বিদায় জানাতে বিমানবন্দরে যুক্তরাজ্য ও লন্ডন বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।এদিকে খালেদা জিয়া এবং তার দুই পুত্রবধূকে বরণে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। অঙ্গ সংগঠনগুলোকে ১১টি স্পটে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত নেতাকর্মীরা রাস্তার দুই ধারে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে নেত্রীকে অভ্যর্থনা জানাবেন।গুলশানে খালেদা জিয়ার ভাড়া বাসা ‘ফিরোজা’র ভেতরের কক্ষগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও শেষ হয়েছে। সামনের সবুজ আঙিনায় ফুলগাছের টব দিয়ে সাজানো হয়েছে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা, বাসার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা, সাজসজ্জা কোনো কিছুই বাদ নেই। ম্যাডামের স্বজনরা সব কিছু তদারকি করেছেন।এছাড়া জুবাইদা রহমান দেশে ফিরে প্রথমত শাশুড়ির সঙ্গে গুলশানে তার বাসা ফিরোজায় যাবেন। পরে তিনি ধানমণ্ডিতে তার পৈতৃক বাসভবন ‘মাহবুব ভবন’-এ থাকবেন। সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসা ধানমণ্ডির ৫ নম্বর সড়কে এই ‘মাহবুব ভবন’। এখানে এখন তার সহধর্মিণী সৈয়দা ইকবাল মান্দ বানু এবং বড় মেয়ে শাহীনা জামান ও তার পরিবার বসবাস করেন। বয়োবৃদ্ধ সৈয়দা ইকবাল মান্দ বানু কয়েক দিন আগে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। ছোট মেয়ে জুবাইদা রহমান ঢাকায় এসে বাবার বাসায় উঠবেন বলে বাসার নিরাপত্তা ও সাজসজ্জা করা হয়েছে। এদিকে দীর্ঘ চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে ইতোমধ্যে নেতাকর্মীদের ঢল নেমেছে বিমানবন্দর ও আশপাশের এলাকায়। এ অবস্থায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ সকালে এমন চিত্র দেখা গেছে। বিমানবন্দরের আশপাশে ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ও র‍্যাব সদস্যদের। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য বিমানবন্দর সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আনা হতে পারে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।