সাতক্ষীরার তালায় প্রধানমন্ত্রীর তহবিল হতে ৪৭০ জন অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতারণ করা হয়েছে।
তালা সদর ইউনিয়ন পরিষদেরআয়োজনেমঙ্গলবার(৩জানুয়ারি)সকালে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে এই কম্বল বিতারণ করা হয়।তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস।তালা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জি.এম শফিউর রহমান ডানলপের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মফিজুল ইসলাম,তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস প্রমূখ ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

