ঢাকাশুক্রবার , ২ মে ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র, মাদক ও বিষ্ফোরকদ্রব্যসহ ৬জন গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি :
মে ২, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সাদীপুর ও ইসলামপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি অস্ত্র, দা, চাপাতি, হাসুয়া, ৪১০ পিচ ইয়াবা, ২ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল, ৬ বোতল যৌন উত্তেজক ওষুধ, বিষ্ফোরকদ্রব্য ও গান পাউডারসহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সকালে উপজেলার চর সাদীপুর গ্রামে অভিযানে চালিয়ে আসামী গ্রেফতারসহ আলামত উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদীপুর গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে মোঃ সেন্টু, মোঃ রিন্টু, ও মোঃ মানিক, একই গ্রামের হানিফের ছেলে মোঃ সজল, নিয়াজের ছেলে মোঃ মঈনুদ্দিন ও হাবিলের ছেলে মোঃ হানিফ। গ্রেফতার ছয়জনের মধ্যে মোঃ সজল শরিফ কাইগি বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। শরিফ কাইগি দৌলতপুর চরাঞ্চলের একসময়ের ত্রাস ও প্রয়াত সন্ত্রাসী লালচাঁদ বাহিনীর সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৫। স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, গত ৫ই আগস্টের পর দৌলতপুরের চরাঞ্চলের ফিলিপনগরে আবারও কয়েকটি সন্ত্রাসী বাহিনীর দৌরাত্ম্য বেড়েছে। যৌথ অভিযানে গ্রেফতারকৃত ছয়জন সন্ত্রাসী আলাদা ৩ টি বাহিনীর সক্রিয় সদস্য বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতরা স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতাদের ইন্দোনে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজনৈতিক ছত্রছায়ায় দৌলতপুরের চরাঞ্চলের ফিলিপনগরের প্রয়াত লালচাঁদ বাহিনীর দৌরাত্ম্য শুরু হয় এবং বাহিনীর সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে।দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। দৌলতপুরের যে কোন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না, প্রচলিত আইনে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।