ঢাকাবুধবার , ২৩ এপ্রিল ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলকাতার অভয়া মঞ্চের ডাকে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত মহামিছিল

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
এপ্রিল ২৩, ২০২৫ ৪:১১ পূর্বাহ্ণ
Link Copied!

মঙ্গলবার, ঠিক বিকেল পাঁচটায়, অভয়া মঞ্চের ডাকে, জুনিয়র ডাক্তার ফোরাম এবং দলমত নির্বিশেষে সকল সংগঠন কে একত্রিত করে এক মহামিছিল করলেন প্রতিবাদের, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত।

মিছিলের প্রথম ভাগে উপস্থিত ছিলেন, তমনাশ চৌধুরী, আইসাকুল্লা নাইয়া, পূর্ণপদ গুণ, ডক্টর মানুষ গুমটা, তপন মন্ডল, অনির্বাণ ঘোষ সহ অন্যান্য, ডক্টরেররা, মহিলা চিকিৎসকরা এবং অন্যান্য সংগঠনের কর্মীরা।

সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাদের এই মিছিল, তিলোত্তমার বিচার চাই অভয়ার বিচার চাই এবং শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে,

তাহারা মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে বলেন, আমরা ধর্মের রাজনীতি চাই না, চাইনা ভেদাভেদ, হানাহানি, অত্যাচার, ধর্ষণ, প্রাণনাশ,
আমরা আমাদের মেয়ের বিচার চাই , অভয়ার দোষীদের শাস্তি চাই। এবং যাদের চাকরি আছে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে।

আর যতদিন না অভয়ার বিচার হবে,

চাকরি হারারা চাকরি ফিরে না পাবে, আমরা তাদের পাশে আছি, আমরা আজও রাস্তায়, যতদিন অভয়ার বিচার না হবে আমরা রাজপথেই থাকবো। আমরা একমাস যাবত রাত দখল করেছি, ধর্মতলায় ধর্ণা দিয়েছি, আমাদেরকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে আমাদের ছেলেদের উপর অত্যাচার করেছে, তবু আমরা দমে নাই, শুধু তাই নয় প্রশাসনের লোকেরা আইসা কুল্লার নাইয়ার বাড়িতে যেতেও ছাড়েননি। কিন্তু তাতেও আমরা দমে এতটুকু নাই। আমরা এর শেষ দেখে ছাড়বো। দেখতে চাই আমাদের মেয়ের বিচার কবে পাই, আমরা চাকুরি প্রার্থীদের পাশেও আছি, মিথ্যা প্ররোচনায় পা দেব না।

তাই আজ আমরা, এই মহা মিছিল ও সংক্ষিপ্ত বক্তব্যের পর, সকলে মিলে একসাথে গাড়ি করে আমরা পৌঁছাব সল্টলেক চাকুরী প্রার্থীদের ধর্ণা মঞ্চে। সেখানেও আমাদের প্রতিবাদ গর্জে উঠবে, গর্জে উঠবে দোষীদের গ্রেপ্তারের দাবী নিয়ে, চাকরি হারাদের চাকরি ফিরিয়ে দিতে, এবং যারা চাকরি পায়নি আজও আন্দোলন করে চলেছেন তাদের অবিলম্বে চাকরি দেওয়ার দাবি নিয়ে আমাদের এই সংগ্রাম, সংগ্রাম ন্যায় বিচারের সংগ্রাম, এই সংগ্রাম সাধারণ মানুষের জন্য সংগ্রাম, এই সংগ্রাম অত্যাচারিত মানুষের পাশে থাকার সংগ্রাম। এই সংগ্রাম অভয়ার সংগ্রাম, তাই একটা কথাই বারবার বলবো বন্ধ হোক রেপ, বন্ধ হোক দুর্নীতি, বন্ধ হোক হিন্দু মুসলিম ভেদাভেদ। বন্ধ হোক রাজনীতির চক্রান্ত। তাই আজ আমাদের ডক্টরেরা প্রতিবাদের গান শোনালেন।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।