ঢাকাবুধবার , ৪ জানুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তালায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধু নিহত

তা'লা প্রতিনিধি :
জানুয়ারি ৪, ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা তালায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানিয়া বেগম (২৪) নামে এক গৃহবধু নিহত হয়েছে। সে পাইকগাছা উপজেলার বাহিরবুনিয়া গ্রামের সাহেব আলীর স্ত্রী এবং একই উপজেলার রামনগর গ্রামের রুহুল আমিন খাঁর মেয়ে। এঘটনায় ঘাতক ট্রাকটি তালা থানায় আটক করা হয়েছে।
মঙ্গলবার(৬ নভেম্ব)বিকালে খুলনা- পাইকগাছা সড়কের গংগারামপুর সাইক্লোন সেন্টারের সামনে এই  দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও তানিয়ার ভাই জানান, তানিয়ার ৫ বছরের মেয়ে অসুস্থ থাকায় তালা হাসপাতালে ডাক্তার দেখিয়ে ইজিবাইকে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে গংগারামপুর সাইক্লোন সেন্টারের সামনে গেলে পিছনদিক থেকে আর একটি ইজিবাইক ধাক্কা দিলে ইজিবাইকের জানালা দিয়ে তানিয়া রাস্তার উপরে পড়ে যায়।তৎক্ষনিক পাইকগাছা থেকে খুলনাগামী একটি দ্রæতগতির ট্রাক যার নাম্বার (ঢাকা মেট্রো-ট- ১৩-৬০৫৯) তার মাথার উপরদিয়ে চালিয়ে দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
দূর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তালা ব্রিজ মোড় সংলগ্ন এলাকায় স্থানীয় জনগন ঘাতক ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ এসে ঘাতক ট্রাকটি থানায় নিয়ে যায়।
তালা থানা অফিসার ইনচার্জ চৌধুরি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি থানায় আটক রাখা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।