ঢাকারবিবার , ৬ এপ্রিল ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মেদিনীপুরে কালেক্টরেট মোড়ে, জেলাশাসকের কার্যালয়ের সামনে চাকুরীহারা শিক্ষার্থীদের বিক্ষোভ।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
এপ্রিল ৬, ২০২৫ ৭:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

শনিবার, পশ্চিম মেদিনীপুর জেলার কালেক্টরেট মোরে, বিক্ষোভ দেখালেন চাকুরীহারা শিক্ষকেরা। তাদের দাবী তারা যোগ্য শিক্ষক, কিন্তু তা সত্বেও আজ তারা চাকুরীহারা। এর জন্যই তারা রাজ্য সরকারকে দায়ী করলেন।

তাদের বক্তব্য, তারা রাজনীতির শিকার হয়েছেন , বৃহস্পতিবার ২০১৬ সালের এসএস সি সম্পূর্ণ প্যানেল অবৈধ বলে সুপ্রিম কোর্ট ঘোষণা করে চাকরী বাতিল করেছে। যাহার ফলে শুক্রবার থেকে কর্মহারা হয়েছেন রাজ্যের প্রায় ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক শিক্ষিকা,

দিশেহারা হয়ে মেদিনীপুরের কর্মহারা শিক্ষকরা , শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার কালেক্টরেট এবং জেলা শাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালেন, পাশাপাশি আগামীকাল থেকে পরিবার নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানালেন তারা।

কালেক্টরেট মোরে ডি এম গেটের সামনে অবস্থান করার পর, প্রতিকী পথ অবরোধও করেন কালেক্টরেট মোড়ের রাস্তায় , যেখানে গাড়ির সামনে শুয়েও বিক্ষোভ দেখালেন চাকুরীহারা শিক্ষকরা। চাকুরীহারা সহ প্রত্যেকে চাকুরিহারার পরিবারও দিশেহারা হয়ে পড়লেন। কিভাবে তাদের জীবন চলবে।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , পশ্চিমবঙ্গ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।