ঢাকাশুক্রবার , ২৮ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলাপাড়া উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
মার্চ ২৮, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্টজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, ইমাম ও সাংবাদিকদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ মার্চ) বিকেলে কলাপাড়া উপজেলা জামায়াত কার্যালয়ে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান ।বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলার আব্দুল খালেক ফারুকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কায়সারী।বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলাপাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আবদুল কাইউম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ডাঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শহিদুল ইসলাম, খেলাফত মজলিস কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. সাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি এ্যাড. জেড এম কাওছার, আল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ নজরুল ইসলাম, কাঠপট্টি জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আনিসুল রহমান, ফিসারি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ফেরদাউস হক গাজী, অ্যাডভোকেট রকিবুল ইসলাম মামুন সহ বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, ত্যাগ ও সংযমের শিক্ষা নিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা শেষে দোয়া পরিচালনা করা হয় এবং সম্মানিত অতিথিরা ইফতারে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।