ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রামপালে বিশ্ব পানি দিবস উদযাপন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :
মার্চ ২৩, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

রেজাউল ইসলাম রামপালে বিশ্ব পানি দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুর ১২ টায় মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের রামপাল খেওয়া ঘাটের ট্রলারে এ দিবস উদযাপন করা হয়।রামপালে অ্যাক্টিভিস্টা রামপাল-এর উদ্যোগে এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “শান্তির জন্য পানি”, যা নিরাপদ পানির প্রাপ্যতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে।বাঁধন মানব উন্নয়ন সংস্থা’র প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার বলেন, বিশুদ্ধ পানি আমার অধিকার এটা করুণা নয়। রামপালসহ বাগেরহাটে বিশুদ্ধ পানি নিশ্চিত করা এটা রাষ্ট্রের দায়িত্ব। আজ বিশ্ব পানি দিবসে আমরা রামপালসহ বাগেরহাটে বিশুদ্ধ পানির অধিকার নিশ্চিত করতে চাই। লবণাক্ততার কারণে এই এলাকায় হাজার হাজার হেক্টর জমি অনাবাদি পড়ে থাকে। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত কিছু জমিতে লবন পানি ঢোকানো বন্ধ করতে হবে বলে দাবি করেন তিনি। উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করেছে। আমরা নীতিনির্ধারকদের প্রতি অনুরোধ জানাই, যেন টেকসই পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়।”এফএফসিআরজে’র যুব সংগঠনের প্রতিষ্ঠাতা মো. মাহফুজ বলেন, বাংলাদেশের উপকূলীয় এলাকায় সুপেয় পানির তীব্র সংকট, একটি জীবনের প্রশ্ন। জলবায়ু পরিবর্তন এবং লবণাক্ততার কারণে লাখো মানুষ নিরাপদ পানির অভাবে ভুগছে, বিশেষ করে নারীরা যারা প্রতিদিন পানি সংগ্রহ করতে দীর্ঘ পথ পাড়ি দেয়। এই বিশ্ব পানি দিবসে, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সরকার উপকূলীয় জনগণের পানির সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। বর্ষার পানি সংরক্ষণে এবং নিরাপদ পানি সরবরাহে বিনিয়োগ বাড়ানো উচিত। পাশাপাশি, স্থানীয় জনগণের অংশ গ্রহণ নিশ্চিত করা প্রয়োজন, যাতে তারা প্রকল্পগুলির বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখতে পারে। পানি সংকট শুধু জলবায়ু সংকট নয়, এটি মানবাধিকারের প্রশ্ন। নিরাপদ পানি একটি মৌলিক অধিকার—এটি নিশ্চিত করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দের বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র নেটওয়ার্ক সদস্য ও প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, বাঁধন মানব উন্নয়ন সংস্থা’র প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার, একশনএইড বাংলাদেশ’র ইন্সপাইরেটর নয়ন হোসেন, এফএফসিআরজে’র প্রতিষ্ঠাতা মো. মাহফুজ, অ্যাক্টিভিস্টা বাগেরহাটের সভাপতি সুমিত ভট্টাচার্য, অ্যাক্টিভিস্টা রামপালের সভাপতি আল-মামুন মাঝি, অ্যাক্টিভিস্টা রামপালের ইয়ুথ ফেলো আবু হুরায়রা শেখ প্রমুখ। এ সময় পরিবেশবিদ ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন এবং বৃষ্টির পানি সংরক্ষণ, লবণাক্ততা প্রতিরোধে সমাধান এবং সম্প্রদায়ভিত্তিক পানির ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।বক্তারা পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে, নিরাপদ পানির অধিকারের জন্য এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

রামপালে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে ১৬ বছর পরে প্রকাশ্যে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও রাজনীতিবিদদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিকাল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মল্লিক আ. হাই। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জিহাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রামপাল থানার অফিসার ইন-চার্জ মো. সেলিম রেজা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য এ্যাডভোকেট মাওলানা শেখ আ. ওয়াদুদ, ফয়লাহাট আছিয়া কারামতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শরীফ আ. কাদির, শরাফপুর কারামতিয়া ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলান শেখ অলিউর রহমান, গোবিন্দপুর এজেএস ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, ফয়লাহাট জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মজনুর রহমান, উপজেলা খেলাফত মজলিশের আমীর মো. জুলফিকার আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আসাদুজ্জামান, জাতীয় নাগরিক কমিটির নেতা বাগেরহাট জেলার মো. আল আমিন শেখ, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহবায়ক খালিদ হাসান নোমান প্রমুখ।আলোচনা সভায় বক্তাগণ বলেন, কোন অশুভ শক্তি যেন আবার ফ্যাসিবাদ সৃষ্টি করতে না পারে সে জন্য সবাাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই কাধে কাধ মিলিয়ে দেশের জন্য কাজ করতে হবে। কেউ যেন কোন অপকর্মের সুযোগ করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি কামনা ও মজলুম ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করা হয়।ইফতার মাহফিলে সাংবাদিক, প্রশাসনের কর্তা ব্যাক্তি, বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়ন পর্যয়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।