ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার আশাশুনিতে ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশাশুনি প্রতিনিধি :
মার্চ ২৩, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনিতে যুবদলের সভাপতি কর্তৃক জামায়াত কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলার টেকাকাশিপুর খেয়াঘাট এলাকায় ৯নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ মোশাররফ হোসেন, কাদাকাটি ইউনিয়ন জামায়াতের আমির আবু বকর সিদ্দিক, পেশাজীবি বিভাগের সভাপতি গোলাম মোস্তফা সরদার, যুব বিভাগের সভাপতি ইউনুছ আলী, আকবর আলী, সোনাভান বিবি, মনিরা বেগম প্রমুখ। বক্তাগণ বলেন, গত ২০ মার্চ সকালে টেকাকাশিপুর গ্রামের দাউদ সানার স্ত্রী সোনাভান বিবির সাথে পার্শ্ববর্তী আব্দুস সালামের জমির সীমানা নিয়ে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে কাদাকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল করিম সানা ঘটনাস্থলে এসেই সালামের পক্ষ নিয়ে সোনাভানের উপর হামলা করে রক্তাক্ত জখম করে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার জন্য বিকালে বসাবসির উদ্যোগ নিলে করিম সানা তার দলবল নিয়ে ফের হামলা করে। এতে সোনাভানের ছেলে কোহিনূর, আইনুর ও শাহিনুর বেধড়ক মারপিটের শিকার হয়ে রক্তাক্ত জখম হয়। গ্রামের মুরুব্বিরা থানায় না গিয়ে শান্তি পূর্ণ ভাবে মিমাংসার কথা বলেন, কিন্তু করিম সানা মামলার বাদীকে ভুল বুঝিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারসহ জামায়াতের ১২ কর্মী সমর্থকের বিরুদ্ধে বিএনপির অফিস ভাংচুর, সালামের স্ত্রী শেফালীর বাচ্চা নষ্ট করার মত ঘৃণ্য ও মিথ্যা অভিযোগ তুলে থানায় মিথ্যা এজাহার দায়ের করিয়ে নেয়। গ্রামের মহিলারা বলেন, করিম সানা লম্পট প্রকৃতির। সে দীর্ঘ দিন ধরে অসৎ উদ্দেশ্যে সালামের বাড়িতে যাতায়াত করে। মামলার পর থেকে তার লোকজন রাতে মহিলাদের উত্যক্ত করে যাচ্ছে। তাদের ভয়ে ভুক্তভোগিরা বাড়ি থেকে বের হতে পারছেনা। বক্তাগণ মিথ্যা মামলা থেকে ক্ষতিগ্রস্ত পরিবার সহ জামায়াতের ১২ নেতা-কর্মীদের অবিলম্বে অব্যাহতি দিতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

সাতক্ষীরা আশাশুনির কুল্যায় ডার্মি কম্পোস্ট প্রদর্শণী অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির কুল্যা ইউনিয়নে মাটির স্বাস্থ্য সুরক্ষায় ডার্মি কম্পোস্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ইউনিয়নের আগরদাড়ী রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রদর্শনীর আয়োজন করা হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির উদ্যোগে মাঠ দিবস উপলক্ষে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাস। আগরদাড়ি রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, বিদ্যালয়ের সরকারি শিক্ষক একেএম মোজাম্মেল হক, সফল কৃষক আলী হোসেন, মতিউর রহমান প্রমুখ আলোচনা রাখেন। অনুষ্ঠানে ১৩০ জন সফল নারী কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

আশাশুনির বুধহাটা আইএফআইসি ব্যাংকে ইফতার মাহফিল

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বুধহাটায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে ব্যাংকের বুধহাটা বাজার উপশাখা কার্যালয়ে প্রতিবেশী উৎসব উপলক্ষে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপশাখা ইনচার্জ মোহাম্মদ রাকিব শেখ। অনুষ্ঠানে ব্যাংকের কোষাধ্যক্ষ জিএম শাহী রেজা, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত ড্যানিস, কোষাধাক্ষ বাবুল হোসেন, ব্যাংকের গ্রাহক ফ্রান্সিস মিঠুন, ডাক্তার মৃণাল ব্যানার্জি, শরিফুল ইসলাম, ইমদাদুল ইসলাম, মফিজুল ইসলাম, ডাক্তার সুজন ঢালী, শাহিন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ শাহিনুর রহমান। #

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।