ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার তদন্ত শেষ: চিফ প্রসিকিউটর

নিজস্ব সংবাদদাতা:
মার্চ ২৩, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর এ কথা জানিয়েছেন।তিনি বলেন, ‘যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে চিফ প্রসিকিউটরের অফিস আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে।ফলে জুলাই-আগস্টে গণহত্যা মামলাগুলোর মধ্যে এটিই প্রথম কোনো মামলার তদন্ত সম্পন্ন হলো। ঈদের পরপর আরও তিন-চারটি মামলার তদন্ত রিপোর্ট হাতে পেয়ে যাওয়ার প্রত্যাশার কথাও জানান চিফ প্রসিকিউটর। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার তদন্ত রিপোর্ট থাকবে বলেও জানান তাজুল।দল হিসেবে আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব কিনা- এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, ‘দল হিসেবে আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। কিন্তু সেটির জন্য রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডে সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ ট্রাইব্যুনালের হাতে আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।