ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আরসার প্রধানকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা:
মার্চ ১৮, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মায়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার প্রধানকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তার নাম আতাউল্লাহ আবু জুনুনী। বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার আরসার প্রধান গ্রেপ্তার হয়েছেন বলে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।তিনি বলেন, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ অসংখ্য মামলা রয়েছে।সোমবার দিবাগত রাতে আরসার পাঁচ সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় ১০ দিন করে তাদের রিমান্ড চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ডপ্রাপ্তরা হলেন আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)।মায়ানমারের উত্তর রাখাইন রাজ্যে সক্রিয় একটি রোহিঙ্গা বিদ্রোহী দল আরসা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ২০১৬ সালের ডিসেম্বর মাসের রিপোর্ট অনুসারে, তখন থেকে দলটির নেতৃত্ব দেন আতাউল্লাহ আবু আম্মার জুনুনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।