ঠাকুরগাঁও জেলার জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। ওয়ারিয়র্স অফ জুলাই’র আয়োজনে মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: আবুল বাশার মো: সায়েদুজ্জামান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: রাকিবুল আলম চয়ন, ওয়ারিয়র্স অব জুলাই এর কেন্দ্রীয় কমিটির সদস্য মো: নাসিম হোসেনসহ সংগঠনের ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সদস্যগণ।এ সময় ঠাকুরগাঁও জেলার জুলাই যোদ্ধাদের সাথে কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে বেশ কিছু গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা করা হয়। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাযাত অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

