ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে বিশ্ব নারী দিবস উদযাপন

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি :
মার্চ ৮, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিসিডিবি এর এনগেজ প্রকল্পের আয়োজনে নারী সদস্যদের উপস্থিতিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।শনিবার (৮ মার্চ) সকাল ৮ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি এর এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আমরা নারী, আমরা পারি, নারীর শ্রম বৈষম্য বিলোপ করি, উন্নয়নশীল দেশ গড়ি, নারী অধিকার প্রতিষ্ঠা করি, বৈসাম্যহীন দেশ গড়ি সহ নানা স্লোগানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।এনগেজ প্রকল্পের প্রজেক্ট অফিসার নিলীমা রানীর সভাপতিত্বে উক্ত বিশ্ব নারী দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিপিকা রায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিআরসি এর সম্পাদক শহর আলী, ভিএসও এর (ভিএল) মমিনুর রহমান, সিসিডিবি এর অন্যান্য প্রকল্পের সহকর্মীবৃন্দ প্রমূখ।নারীর শ্রম বৈষম্য, নারী অধিকার প্রতিষ্ঠায় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন উপস্থিত সকল বক্তারা।তারা আরও বলেন, নারী-পুরুষ একটি গাড়ির চাকাস্বরুপ। নারী ছাড়া পুরুষের কাজ পরিপূর্ণতা অর্জন করতে পারে না। দেশের উন্নতিতে নারীদের অবদান অবিস্মরণীয়। নারী পরিবার থেকে শুরু করে জাতীয়ভাবে অবদান রাখছে। নারীদের পরিবারে অধিকার নিশ্চিত করতে পারলে সমাজে অধিকার প্রতিষ্ঠিত হবে। দেশের উন্নয়নে নারীরা আরও অবদান রাখতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।