ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার আশাশুনি উপজেলা বিএনপির ইফতার মাহফিল প্রস্ততি সভা অনুষ্ঠিত

আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি:
মার্চ ৮, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি উপজেলা বিএনপির ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি মূলকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স,ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আশিকুর রহমান তুহিন, মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, শেখ আব্দুর রশিদ, নুরুল হক খোকন, আব্দুল আলিম, আবু হেনা মোস্তফা কামাল, এড এবিএম সেলিম, এড. গোলাম গনি দুদু, শাহরিয়ার জামান, খালিদুজ্জামান টিপু, আব্দুল করিম ঢালী, রবিউল আওয়াল ছোট, মিজানুর রহমান মিজান, শফিকুল ইসলাম টোকন, আজহারুল ইসলাম মন্টু, তুহিন উল্যাহ তুহিন, জুলফিকার আলি জুলি , আরাফাত রহমান পলাশ, আমির হোসেন বাদশা, হাবিবুল্লাহ হাবিল, ইউনুস আলী, আক্তারুজ্জামান আকতার, আজগার আলী, মাসুদ করিম, মফিজুল ইসলাম, খোরশেদ আলম সহ প্রত্যেক ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । নেতৃবৃন্দ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনা মেনে সকল বিষয় ও পিছনের ভেদাভেদ ভুলে যেয়ে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকলকে এক কাতারে আসতে সকল পর্যায়ের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আশাশুনি উপজেলা বিএনপির সব নেতারা একসাথে বসে ইফতার মাহফিল সফল করার জন্য একমত পোষণ করেন। সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয় প্রত্যেক ইউনিয়নে পৃথক পৃথক ইফতার মাহফিল হবে এবং আগামী ২১ রমজান আশাশুনিতে উপজেলা পর্যায়ের ইফতার মাহফিল হবে। #

আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস পালন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস’২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ঋণের চেক ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি,এম মুজিবুর রহমান ও আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক কামরুন নাহার কচি। অন্যদের মধ্যে জিএসি প্রকল্পের আবু হান্নান, বারসিক এর মাসুম বিল্লাহ, সাংবাদিক এস এম মোস্তাফিজুর রহমান ও মাহবুবুল হাসনাইন টুটুল, ন্যাজারিন মিশনের মারিয়া খাতুন, ক্রীড়া ধারাভাষ্যকার আশরাফ হোসেন, এনজিও প্রতিনিধি আব্দুল্লাহ, জিসিএ প্রকল্পের উপকারভোগী নাজমা খাতুন, ডালিয়া খাতুন, কৃষ্ণা রানী প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক বিল্লাল হোসেন। ‘অধিকার সমতা ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তাগণ গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। আলোচনা সভা শেষে ১৭ জনকে ঋণের চেক এবং ৫ জন সফল উপকার ভোগিকে জিসিএ প্রকল্পের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি অন্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে ঋণের চেক ও ক্রেস্ট বিতরণ করেন।

আশাশুনির নৈকাটীতে ইফতার সামগ্রী বিতরণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটা ইউনিয়নের নৈকাটীতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে নৈকাটী ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের নেতৃবৃন্দ এলাকার ৬০ টি পরিবারের বাড়িতে গিয়ে ছোলা, মুড়ি সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। এসময় নৈকাটি বায়তুল মাওয়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম মোড়ল, ইমাম হাফেজ রফিকুল ইসলাম (তরিকুল), লিয়াকত আলী ফাউন্ডেশনের ইমরুল হোসেন, ডাঃ সাকিব আল হাসান, শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত থেকে সামগ্রী বিতরণ করেন। #

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।