ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন দুই সাংবাদিক

কলাপাড়া প্রতিনিধিঃ
মার্চ ৬, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিউজ কাভারেজ শেষে বালিয়াতলী থেকে কলাপাড়ায় ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন সিনিয়র সাংবাদিক শিহাব পারভেজ মিঠু ও অনলাইন নিউজপোর্টাল আপন নিউজের সম্পাদক এস এম আলমগীর হোসেন। তবে আশ্চর্যের বিষয়, বড় ধরনের দুর্ঘটনা হলেও তারা দুজনই অক্ষত রয়েছেন।জানা যায়, সংবাদ সংগ্রহ শেষে মোটরসাইকেল যোগে বালিয়াতলী থেকে কলাপাড়ায় ফেরার পথে হঠাৎ চাকা পাংচার হয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তা থেকে ছিটকে গাছের সঙ্গে ধাক্কা খায়। আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করলেও সৌভাগ্যক্রমে তারা দুজনই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এমনকি মোটরসাইকেলটিতেও বড় কোনো ক্ষতি হয়নি।সাংবাদিকদের অক্ষত থাকার ঘটনাকে অনেকেই অলৌকিক বলে মন্তব্য করেছেন। স্থানীয়রা দ্রুত সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুই সাংবাদিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।