ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নির্মানাধীন বেরিবাঁধের গাছ চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি :
মার্চ ৬, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভোরা গ্রামে নির্মানাধীন বেরিবাধের গাছ চাপায় নুসরাত জাহান মিম্মি (১০) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মিম্মি ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ৯টার সময় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহতের বাবা হাবিবুর রহমান জানান, সকালে মা ও ভাইয়ের সাথে বলেশ্বর নদীর পাড়ে মাঠে খেসারি ডাল তুলতে গিয়েছিল মিম্মি। এরপর সেখান থেকে পাশেই একটি ক্ষেত থেকে পাকা টমেটো তুলছিল সে। এ সময় নদীর পাড়ে ভেকু দিয়ে নির্মানাধীন বেরিবাধের কাজ চলছিল। তখন ভেকু দিয়ে তুলে ফেলা একটি সুপারি গাছ উপড়ে মিম্মির উপর পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। তবে দূর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে ভেকুর চালক। এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সোবাহান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।