২মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র গণসমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে গণসমাবেশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় জেলা জেএসডির সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কমিটির সহ-সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক মো: মাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনসুর আহম্মেদ, শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা ২মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে ওই দিন সরকারী ছুটি ঘোষনার দাবি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

